প্রকাশিত: Mon, Jan 22, 2024 6:08 PM
আপডেট: Fri, Jun 5, 2026 6:22 AM

[১]নির্বাচনের পর কূটনৈতিক সংকটের সম্ভাবনা নেই: আইনমন্ত্রী

সালেহ্ বিপ্লব: [২] সোমবার সচিবালয়ে আনিসুল হক এই মন্তব্য করার পর সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, কূটনৈতিক সংকট যেটা ছিল সেটা কি কেটে গেছে, নাকি কিছু কিছু দেশের সঙ্গে এখনো সমস্যা আছে? 

[৩] জবাবে আইনমন্ত্রী বলেন, সংকট আমি বলবো না। আপনাদের মনে একটা দুশ্চিন্তা ছিল, সেটাই আমি বলবো। একটা কূটনৈতিক সংকট হতে পারে। কিন্তু নির্বাচনের পরে আপনারাও দেখেছেন সেইরকম কোনো সম্ভাবনাই নেই।

[৪] ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনমন্ত্রী। বৈঠকের বিষয়ে তিনি বলেন, প্রতিবেশি দেশ হিসেবে আমাদের যেসব ডেভেলপমেন্ট পার্টনারশিপ রয়েছে, সেগুলোর মধ্যে আইনের প্রয়োগ এবং আইনের ধারাগুলোর স্পষ্টীকরণ- এই বিষয়গুলো সবসময় প্রয়োজন হয়। সেইসব সমস্যা এবং আমাদের দুদেশের আইনের অবকাঠামো প্রায় এক। যেসব পরিবর্তন ভারতে হয়েছে, সেই সব পরিবর্তন বাংলাদেশেও সম্ভাবনা কিনা, আমাদের দেশে আইনের যে পরিবর্তন করেছি সেগুলো ভারতে সম্ভাবনা আছে কি না, সেটা আমরা সবসময় আলাপ করে থাকি। আজকেও আলাপ করেছি।

[৫] আনিসুল হক বলেন, ভারতের ভূপালে একটা ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি আছে। সেখানে আমাদের ১২০৬ জন ট্রেনিং নিয়েছেন। সব মিলিয়ে প্রায় ২ হাজার জন ট্রেনিং নেবেন। আমরা তেমন একটি ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি করতে চাচ্ছি। সেখানে ওনাদের অভিজ্ঞতা আমাদের প্রয়োজন হবে। সেগুলো নিয়েও আলাপ-আলোচনা করেছি।